• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

ইসলামপুরে যমুনার দূর্গম চরের চিহ্নিত ডাকাত সর্দার সুজনকে গলা কেটে হত্যা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দূর্গম চরাঞ্চলের আন্তঃ জেলা চিহ্নিত ডাকাত সর্দার সুজন তরফদারকে (৪২) গলা কেটে করে হত্যা করেছে ক্রস ফায়ারে নিহত আলী ডাকাতের স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাপধরি ইউনিয়নের যমুনার দুর্গম প্রজাপতির চর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার সুজন তরফদার বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, চিহ্নিত ডাকাত সর্দার একাধিক মামলার ফেরারি আসামি সুজন তরফদার মঙ্গলবার উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রজাপতির চর বাজারে একটি চায়ের দোকানের চা খেতে গেলে ক্রস ফায়ারে নিহত আলী ডাকাতের স্বজনরা অতর্কিত হামলা করে। এ সময় ধারাল অস্ত্র দিয়ে তাকে গলা কেটে করে হত্যা করে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গভীর রাতে থানায় নিয়ে আসেন। বুধবার সকালে মরদেঞ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তিনি জানান- শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্রস ফায়ারে নিহত আলী ডাকাতের স্বজনরা সুজনকে খুন করেছে। সুজন একজন পেশাদার আন্তঃ জেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ইসলামপুর, গাইবান্ধার ফুলছড়ি দেওয়ানগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।