• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জের ডাংধরায়  ড্রেজারের বিরুদ্ধে অভিজান

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন ১ নং ডাংধরা ইউনিয়নের পাথরের চর বাজার ও উত্তরঅঞ্চলের একমাত্র যোগাযোগ পাথরেরচর সেতু  রক্ষা বাঁধের কাছ থেকে বেশ কিছু দিন হতে স্যালো মেশিন ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো স্বার্থনেশী কিছু কু-চক্রমহল।
যে কারণে পাথরেরচর বাজার রক্ষা বাঁধ সহ উত্তরাঞ্চলের একমাত্র যোগাযোগের মাধ্যম জিঞ্জিরাম নদীর সেতুও এখন হুমকির মুখে।
আজ ২১ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী মেজিস্ট্রেট আসাদুজ্জামান  অভিযান পরিচালনা করেন।
ডাংধরা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ কর্মকর্তা এসআই আফতাব উদ্দিন, এ এস আই সেলিম সহ পুলিশ টিম অভিজানে অংশ নেন।
মোবাইল কোর্ট পরিচালনায় একটি ড্রেজার মেশিন পোড়ানো ও ড্রেজারের ২৫০ টি পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে।
নির্বাহী মেজিস্ট্রেট (ভূমি) কর্মকর্তা আসাদুজ্জামান  বলেন- সরকারি স্থাপনার আশেপাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করলে অভিযান অব্যাহত থাকবে।
ইতিপূর্বে বহুবার ড্রেজার মেশিন সহ শত শত পাইপ গুড়িয়ে দিয়েছেন সরকারি প্রশাসন, কিন্তু রাতের মধ্যেই আবার পুনঃজন্ম নিয়েছে ড্রেজার। জন মনে প্রশ্ন বারবার ড্রেজার ভাঙ্গার পরও কিভাবে ড্রেজার ইঞ্জিন চলে?


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।