• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি দখলের চেষ্টা

টি আই তূর্য  ঃ

জামালপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি দখলের চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আমিনুল ইসলাম জানান, জামালপুর শহরের মুকন্দবাড়ী এলাকায় পৈত্রিক সূত্রে আমার প্রায় ৫ শতক জমি রয়েছে। আমার বড় ভাই আনোয়ার হোসেন পৈত্রিক হিস্যার ৫ শতক জমি গত ২০০৪ সালে বড় বোন কোহিনুরের কাছে বিক্রি করে। ২০০৫ সালে আনোয়ার হোসেন অবৈধভাবে নাসরিন জাহানের সাথে কথিত এওয়াজ দলিল করে। পরবর্তীতে নাসরিন জাহান বিষয়টি বুঝতে পেরে তার স্বামী নাসিরুল ইসলামের নামে জমিটি ফেরত নেন। কিন্তু গত বছর স্থানীয় ভূমিদস্যু শহিদুল ইসলাম পাপ্পু ও তার স্ত্রী মাহবুবা আক্তার অন্যায়ভাবে নাসরিন জাহানের নিকট থেকে কাগজি দলিল করে। আমি ও আমার স্কুল শিক্ষিকা স্ত্রীসহ স্বপরিবারে ঢাকায় কর্মরত থাকার সুযোগে ভূমিদস্যু শহিদুল ইসলাম পাপ্পু ও তার স্ত্রী মাহবুবা আক্তার ওই জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হয়, যার নং ৪০৫/২০২০ অন্য প্রকার। মামালার প্রেক্ষিতে আদালত অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। এরপরেও আদালতের আদেশ অমান্য করে অভিযুক্ত ভূমিদস্যুরা জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে মো. আমিনুল ইসলাম সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।