• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

সরিষাবাড়ীতে হোটেলের খাবার খেয়ে অসুস্থ্য অর্ধশতাধিক

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে হোটেলের নি¤œমানের খাবার খেয়ে শিশু ও নারীসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ্য হয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুরের পর থেকে পৌরসভার পঞ্চপীর এলাকায় এ ঘটনা ঘটে। তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকার লালু মিয়ার খাবারের দোকানে গতকাল সোমবার সকালে নাস্তা করতে যায় ঐ এলাকার বেশকিছু মানুষ। দুপুরের পর থেকে তাদেও পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে আহত অবস্থায় একে একে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে থাকে। তাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।
হাসপাতালে চিকিৎসারত রোগীরা হলো- সুমি, আব্দুল আজিজ, ফাতেমা বেগম, লাল ভানু, হোসনে আরা, ইয়নুস মিয়া, মনির উদ্দিন, শাহাজাহান, স্বাধীন মিয়া, জাকির হোসেন, রাতুল, মার্জয়া, তামিম, মিষ্টি, রিয়া মনি, সাব্বির হোসেন, জুবাইর, আলম মিয়া, বিদ্যুৎ, আব্দুল হক, মজনু মিয়া, সিয়াম, আজিজুল, সিরাজ উদ্দিন, লাল মিয়া, জামিনুর, রাকিব মিয়া, ফাহাদ, ফরিদ মিয়া, তারা মিয়া, আশরাফ ফারুকী। এ ছাড়াও গুরুতর অসুস্থ্যদের জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসতে থাকে হাসপাতালে। তাদের সবাইকে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। নি¤œমানের খাবারের কারনে এটা হতে পারে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।