• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

মাদারগঞ্জে, ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার গৃহ ও ভূমিহীন ৫০ পরিবার পেলেন পাঁকা বাড়ী ও দলিল

সোহাগ হোসেনঃ
জামালপুরের মাদারগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার ভূমিহীন ও  গৃহহীন ৫০ পরিবারের মাঝে  স্বপ্নের পাকা বাড়ি  ও দলিল বিতরণ করা হয়েছে। রবিবার ২০ জুন বেলা ১১ টায়  সারাদেশে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বাড়ি বিতরণ উদ্বোধন করনে। এ উপলক্ষে  মাদারগঞ্জ  উপজেলা পরিষদের খরকা হলরুমে  উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন –  উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা,বালিজুড়ী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ভগলা,মুক্তিযোদ্ধা মজনু তরফদারসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায়, স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একাধিকবার উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে প্রকৃত সুফলভোগী নির্বাচন, সুবিধাজনক খাস জমি উদ্ধার ও মানসম্মত ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। সুবিধাভোগীদের নামে জমির দলিলও রেজিষ্ট্রি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পরপরই তাদের মধ্যে সেসব দলিল হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।