• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত 

জামালপুরে চাঞ্চল্যকর অরিফ হত্যা মামলার ১৯ দিনেই ৪ আসামী গ্রেফতার, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন 

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে মাইক্রোবাস চালক আরিফ হোসেন হত্যাকান্ডের সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ সুপার।
বৃহস্পতিবার বিকালে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাইক্রোবাস চালক আরিফ হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন ও চার আসামিকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ সুপার মো.নাছির উদ্দিন আহমেদ।
জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, মাইক্রোবাস চালক আরিফ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটির সূত্র ধরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল ইসলাম খানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা মো.খায়রুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে হত্যার সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করেছে। আটক ৪জনের মধ্যে জামালপুর পৌর শহরের টিউবওয়েল পাড় এলাকার মো.নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী (২১), মুসলিমাবাদ এলাকার মৃত ফারুকের ছেলে মো.সাব্বির হোসেন (২০), মো.নূর হোসেনের ছেলে মো.সবুজ হোসেন (২১) ও মো.বাদশা মিয়ার ছেলে মো.রবিন রয়েছে।
তিনি আরো জানান, মাইক্রোবাস চালক আরিফ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটি মোহাম্মদ আলী নারায়ণগঞ্জে তার পূর্ব পরিচিত একজনের কাছে বিক্রি করে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল বুধবার রাত সাড়ে দশ টার দিকে নারায়নগঞ্জ অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করা হয়েছে এবং মাইক্রোবাস চালক হত্যার সাথে জড়িত চারজনকে  গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গতঃ গত ২৮আগস্ট জামালপুর পৌর শহরের মাছিমপুর এলাকার মো.বদিউজ্জামানের ছেলে মাইক্রোবাস চালক আরিফ হোসেনকে মেরে নদীতে ফেলে যায়। এ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।