• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহর সমাপনী

 

ফজলে এলাহী মাকামঃঃ

শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়িএই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

আজ রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে  সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা সহ আরো অনেকে।

সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি শিশু নির্যাতন বন্ধ,শিশু পাচার প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করে শিশুদের জন্য নিরাপদ বিশ্ব স্থাপনে সকলের প্রতি আহ্বান জানান

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগতরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।