• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগসের ছাগল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক: ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি করে পরিবারের সদস্যদের পুষ্টিপূরণের লক্ষ্যে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় ইসলামপুরে লক্ষভূক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

১৪ এপ্রিল ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু নাসের চৌধুরী, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী শাহানা বেগম, প্রকল্প কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, পুষ্টি বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। এদিন ৩৫ টি পরিবারের মাঝে ৭০টি ছাগী বিতরণ ইসলামপুরে ২১০৬ ছাগল বিতরণ করা হয়। বিতরণের পূর্বে উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলামের মাধ্যমে প্রতিটি ছাগল রোগমুক্ত কীনা তা পরীক্ষা করা হয়।

উল্লেখ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভারন্যান্স (বিংগস) প্রকল্পের মাধ্যমে চলতি বছর দুই হাজার তিনশ পরিবারের মাঝে চার হাজার ছয়শ ছাগী বিতরণ কাজ চলছে। গত বছর চার হাজার ছাগল বিতরণ করা হয় বলে সূত্র জানায়। প্রতিটি ছাগল ১০ কেজি ওজন মাপের দেয়া হয়। জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলা এবং শেরপুর জেলার সদরে এসব ছাগল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।