• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরন

 

স্টাফ রির্পোটার ঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে রেজাউল্লাহ স্মৃতি ফাউন্ডেশনে আয়োজনে সংগঠনের সভাপতি ডাঃ নাহিদা আক্তার পিংকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
জামালপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,বাংলা বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাই আলহাদী,ডাঃ রাজীব সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে জাতীয় শোক দিবসে তৃনমূল পর্যায়ে মানুষদের বিনামূল্যে দাঁতের চিতিৎসা ও ওষুধ বিতরনের মাধ্যমে সেবার করার জন্য সমাজের বিত্তবানদেরর এগিয়ে আসার আহ্বান জানান। ফ্রি ডেন্টাল ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেচ্ছাশ্রমের ভিত্তিতে সহযোগীতা করে এক্স ক্যাডেট এসোসিয়েশন ও আশেক মাহমুদ কলেজ বিএনসিসি প্লাটুন।
এ বিষয়ে রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাঃ নাহিদা আক্তার পিংকি জানান,প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে কাজ করে দেশের মানুষের উন্নয়ন কল্পে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।