• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন

সরকারের মেগা প্রকল্পের নামে বড় ধরণের দুর্নীতি বন্ধ করতে হবে———  মোস্তফা আল মাহমুদ 

স্টাফ রির্পোটারঃ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ সাংবাদিকদের বলেন,সরকারের মেগা প্রকল্পের নামে বড় ধরণের দুর্নীতি বন্ধ করতে হবে।মেগা প্রকল্প বন্ধ করে টাকার সংস্থান করতে হবে। আগামীতে দেশে খাদ্য সংকট হতে পারে। তাই দুর্ভিক্ষের হাত থেকে জনগণকে রক্ষার জন্য সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে দেশের মানুষ নাকাল। ডলারের অভাবে জ্বালানি তেল কিনতে পারে না সরকার। চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদনও করতে পারছে না। কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। হুমকির মুখে রপ্তানিশিল্প। টাকার অভাবে মানুষ বাজার করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগন নাভিশ্বাস হয়ে উঠেছে।
এসময় জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক যুগ্ম-সম্পাদক মীর সামছুল আলম লিপটন,জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান,জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন,জাতীয় পার্টির নেতা আনিসুর রহমান মানিক,কাজী খোকন ,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান  সহ জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল শনিবার শহরের মির্জা আজম অডিটোরিয়ামে সকাল ১০ টায় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।