• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

মাদারগঞ্জের গুনারীতলার সাবেক ইউপি চেয়ারম্যান আয়নার নেতৃত্বে একটি পরিবারকে উচ্ছেদ ও অবরূদ্ধ রাখার অভিযোগ

 

স্টাফ রির্পোটারঃ

জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়নার নেতৃত্বে একটি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ ও বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরূদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে ও ঘটনার বিবরনে জানা যায়, মাদারগঞ্জের গুনারীতলার ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর নিরীহ ছেলে বাচ্চু সরকারের পৈত্রিক বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ ও বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে পরিবারটিকে অবরূদ্ধ করে রেখেছে  গুনারীতলার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না।  গেল শুক্রবার দুপুরে গুনারীতলার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না তার দলবল নিয়ে জোড় পূর্বক পরিবারটিকে বাড়ি ছাড়া করতে তান্ডব চালায়। এ সময় তারা বাড়ির ভিতরে থাকা নারীদের জোড় করে বের করে দিতে চায় ও বাড়ি না ছাড়লে হুমকী ধামকী দেয়। এ সময় বাচ্চু সরকার প্রতিবাদ করলে তাকে বাড়িতে রেখেই বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে পরিবারটিকে অবরূদ্ধ করে রাখে। এ ব্যপারে বাচ্চু সরকার অভিযোগ করে বলেন, গুনারীতলার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে তাকে ও তার পরিবারকে অসভ্য ভাষায় গালমন্দও বাড়ি থেকে জোড়পূর্বক উচ্ছেদ করতে চায় । এ সময় তাদের বাড়ি না ছাড়লে বাড়ির সামনে তালা লাগিয়ে অবরূদ্ধ করে রাখে। এছাড়া তার জমিতে ও মেশিন ঘরে যেতেও নিষেধ করে  আয়না বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে পরিবারটি অবরূদ্ধ হয়ে জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে। এ ব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছে বাচ্চু সরকারের পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।