• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

সরিষাবাড়িতে ডাঃ মুরাদ এর বিরুদ্ধে কটুক্তি ও ইউএনও উপমা ফারিসার অপসারন দাবীকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এর বিরুদ্ধে কটুক্তি ও সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার অপসারন দাবীকারীদের বিরুদ্ধে সরিষাবাড়ির বিভিন্ন ইউনিয়নে বিক্ষোব মিছিলও প্রতিবাদ সভা ‍অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সরিষাবাড়ির পিংনা ইউনিযন যুবলীগ,আওয়া ইউনিয়ন যুবলীগ বিক্ষোভ মিলিল করে। এছাড়া মুক্তিযোদ্ধ মঞ্চ প্রতিবাদ সমাবেশ করেছে।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে।বর্তমান সরকারের সাফল্যে   আওয়ামী লীগ সরকার প্রায় ১৫ বছর যাবৎ ক্ষমতা থাকলেও সরিষাবাড়িতে কোনো উন্নয়ন হয়নি এমন মন্তব্যে ও মিথ্যাচার বক্তব্য ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সরিষাবাড়ি পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায়  শনিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,  সরকারের উন্নয়নকে অস্বীকার ও দলীয় এমপি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে কটুক্তি, মিথ্যা,বানোয়াট বক্তব্য দেওয়ার প্রতিবাদ করেন। সেই সাথে  সরকারের উন্নয়ন কর্মকান্ড সফল ভাবে বাস্তবায়ন করার লক্ষে ও সরকারী সেবা সমূহ সচ্ছতার সাথে জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

তার কর্মকান্ডে সরকারী ভাতা সমূহ যথাযত ভাবে বন্টন,বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ,মাদকমুক্ত ও আধুনিক স্পার্ট বাংলাদেশ নির্মানে সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার করার জন্য কচক্রি মহল তার অপসারনের দাবী জানায়। এছাড়া স্থানীয় সংসদ ডাঃ মুরাদ হাসান এর বিরুদ্ধে কুটক্তি করায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার অপসারন এর দাবীকারীদের বিরুদ্ধে প্রতিবাদ  করেছে সরিষাবাড়ির সাধারন মানুষ।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টার, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক কাউন্সিলর কালাচান পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আব্দুল জলিল রতন আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।