• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জামালপুরে কম্বল বিতরণ

এম.এফ.এ মাকামঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জামালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে এবং জামালপুর জেলা যুবলীগের আয়োজনে বিকেলে বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির সদস্য সচিব ও আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ এনামুল হক খান, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাব হোসেন, সদস্য শেখ রাসেল, ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান, জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সহ-সম্পাদক মির্জা নাসিউল আলম শুভ্র, সদস্য অ্যাডভোকেট জাকিউল করিম ইমরান প্রমুখ।
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে প্রত্যেককে একটি করে কম্বল বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।