• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জামালপুরে পাররামরামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

 

স্টাফ রির্পোটারঃ
জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলে রাব্বি জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার দুপুরে পাররামরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জুয়েল,সভাপতি আতিকুজ্জামান আতিক, সহ সভাপতি আব্দুল আলিম আক্কাস,আমিনুল ইসলাম মন্টু সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ফজলে রাব্বি জুয়েলের বিরুদ্ধে চিহ্নিত মাদক কারবারী ও বিভিন্ন মাদক মামলার আসামি বাসেদ ও স্ত্রী ফুলেছা বেগমের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবী জানান। উল্লেখ্য যে মামলায় জুয়েলকে প্রধান আসামী করে জমি দখলের যে কথা বলা হয়েছে মূলত জুয়েলের এতে কোন ধরনের সংযোগ নেই। পাররামরামপুর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারী ও ৩৫ কেজি গাজাসহ মাদক মামলার আসামি বাসেদ ও স্ত্রী ফুলেছা বেগম সহ মূলত পাররামরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বি জুয়েল কে সামাজিক ভাবে.রাজনৈতিক ভাবে হেয় করার জন্যই তার পরাজিত শক্তিরাই তার নামে মামলা করিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া জুয়েল আরো বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জুয়েল কাজ করে যাচ্ছে বলেই মাদক কারবারী বাছেদ ও তার স্ত্রী মাদক মামলার আসামী ফুলেছা তার বিরুদ্ধে মামলা করেছে বলে উল্লেখ করেন। এ মামলার প্রত্যাহারের জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।