• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে সাংবাদিক আসিফ এর পাশে দাঁড়ালেন মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ

এম.এফ,এ মাকামঃ

জামালপুরে এন টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আসমাউল আসিফ এর পাশে দাঁড়ালেন মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।

আজ শনিবার বিকালে তিনি পৌরসভার রশিদপুর মিয়াবাড়ী এলাকায় অসুস্থ  আসিফের নিজ বাড়িতে আসিফকে  দেখতে যান তিনি।
এ সময় তিনি আসিফের চিকিৎসার খোঁজ-খবর নেন। সেই সাথে তাকে আর্থিক সহযোগিতা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, যায় যায় দিনের জেলা প্রতিনিধি এডভোকেট ইউসুফ আলী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির জেলা প্রতিনিধি  মোঃ ফজলে এলাহী মাকাম , বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি  শুভ্র মেহেদী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন সহ আরো অনেকে।
এ বিষয়ে জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, জামালপুর জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে পাশাপাশি, সকলের  যেকোনো বিপদে-আপদে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়।
তিনি আসিফের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে গত ১২ ই মার্চ  ঘরের সিঁড়িতে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে তার কোমরের অপারেশন শেষে তার বাড়িতে বিশ্রামে  রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।