• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি গঠন: সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন, সম্পাদক সঞ্জয় কুমার দে জামালপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন এম শুভ পাঠান বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

এম.এফ.এ মাকামঃ
প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে  প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন,সাংবাদিক জাহাঙ্গির সেলিম,সনাক টিআইবি সভাপতি অজয় পাল,জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম,তরঙ্গ মহিলা সংস্থার সভাপতি শামীমা খান  সহ আরো অনেকে।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও আগামী প্রজন্মকে সবুজ বাংলাদেশ উপহার দিতে গাছ লাগানোর পাশাপাশি তা যত্নের মাধ্যমে আগামীর সবুজ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।
পরে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।