• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুরে এম এ রশিদ হাসপাতালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে এম এ রশিদ হসপিটালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর এম এ রশীদ হসপিটালে Acute MI And Atypical presentation ( হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার) বিষয়ে এক CME অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুল বিষয়বস্তু উপস্থাপন করেন এম এ রশীদ  হাসপাতালের ইমারজেন্সি বিশেষজ্ঞ ডা: নূর এ আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.এ রশীদ  হাসপাতালের DMS ব্রি.জে. ডা:(অব:) মোর্শেদ রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ রশীদ  হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান এবং হসপিটালের CCU বিভাগের কো-অর্ডিনেটর এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: হিকমত আলী।
 এ সময় বক্তারা জামালপুরে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে এম এ রশীদ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন হার্টের চিকিৎসার জন্য এখন জামালপুর থেকে ময়মনসিংহ কিংবা ঢাকা যাবার প্রয়োজন নেই।এমএ রশীদ হাসপিটালেই এর আধুনিক ও মানসম্মত চিকিৎসা প্রদান করা হচ্ছে । আর এরই ধারাবাহিকতায় জামালপুরে এই প্রথম CCU চালু করা হয়েছে এবং ইতোমধ্যে CCUতে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেও গেছেন বলেও জানানো হয়।
এ বিষয়ে এম এ রশীদ  হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান বলেন ,এম এ রশীদ হসপিটাল জামালপুরে প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায়ীক উদ্দ্যেশে নয় বিশ্বমানের সকল ধরনের চিকিৎসা সেবা সল্প খরচে উন্নত সেবা দিয়ে জামালপুরের মানুষের সেবা দেওয়ার জন্যই এখানকার প্রত্যেকটি ডাক্তার ও হসপিটাল সংশ্লিষ্ট সকলেই নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক এম এ রশীদ হসপিটাল দেশের স্বনামধন্য ডাক্তার ও হসপিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্যাকেজে আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি ২৪ ঘন্টা ইমারজেন্সি সেবা প্রদান করে আসেছে বলেও জানান তিনি।
 অনুষ্ঠানে এম এ রশিদ হসপিটালের সকল ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।