• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি গঠন: সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন, সম্পাদক সঞ্জয় কুমার দে

জামালপুরে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

 

জামালপুর প্রতিনিধিঃ
“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শহিদুল্লাহ এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শফি আফজালুল আলম, মেডিকেল অফিসার ডা: এ বি এম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলি, জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল,জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন এবং খাদ্য গ্রহনে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির কথা বলেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য নিশ্চিত এর কোন বিকল্প নেই বলে মত দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।