• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে ৮ বছর পর আত্নগোপনে থাকা যুদ্ধাপরাধী পলাতক আসামী গ্রেপ্তার 

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর নির্দেশনায় ও সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজের বিশেষ অভিযানে ৮ বছর আত্নগোপনে থাকার পর আর্ন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো: বেলায়েত হোসেন (৮০) কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা মৃত আমির উদ্দীনের ছেলে।
আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮ টায় ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা থেকে তাকে গ্রেপ্তার করেন জামালপুর সদর থানা পুলিশ।
দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ জানান,
ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী ২০১৫ সালে মুক্তাগাছা থানায়  ৯ জনকে আসামী করে ২০১৫ সালের ১ এপ্রিল মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ৯ ডিসেম্বর আসামীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর মধ্যে ৫ জন আগেই গ্রেপ্তার হয়েছেন ও ইতিমধ্যে ২ জন মারা গেছেন। বাকী ২ জন পলাতক ছিলো। পলাতক দুইজনের বাড়িই জামালপুর। এর মধ্যে অন্যতম আসামী বেলায়েত হোসেন।
পুলিশ সুপার আরও জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ বেলায়েত হোসেন কে সকাল ৮ টায় জামালপুর সদর থানাধীন ঘোড়াধাপ ইউনিয়নস্থ হরিনাকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নেলায়েত হোসেন মামলা হওয়ার পর থেকে তিনি গ্রেফতার এড়ানোর জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় পলাতক অবস্থায় ছিল।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।