• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

নাদিম হত্যাকান্ডে বকশীগঞ্জে সাংবাদিকদের অনশন ভাঙালেন-মেয়র নজরুল ইসলাম

মতিন রহমান,বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ- জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় জড়িত এজেহার ভুক্ত আসামীদের গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচী শুরু করেছে উপজেলার কর্মরত সর্বস্তরের সাংবাদিক।শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ গেটে সামনে আমরণ অনশনে বসেন সাংবাদিকরা। অনশন কর্মসূচী পালন কালে সিনিয়র সাংবাদিক সা‌ফিনুর ইসলাম মেজরসহ কয়েকজন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর।এ সময় তিনি সাংবাদিকদের সাথে একত্তা প্রকাশ করেন ও সান্ত্বনা দিয়ে খেজুর ও জুস পান করিয়ে অনশন ভাঙান।
পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর ব‌লেন,আমা‌দের দাবী একটাই সাংবা‌দিক গোলাম রাব্বানী নাদিম ‌কে যারা হত্যা ক‌রে‌ছে, না‌দিম‌কে হত্যার জন্য যারা ষড়যন্ত্র ক‌রে‌ছে,যারা মদত দি‌য়ে‌ছে ও আসামী‌দের আশ্রয় দাতা প্রশ্রয় দাতা তা‌দের মু‌খোশ আমরা উ‌ন্মোচন কর‌বো। নিরাপরাধ কেউ যাতে সাজা না পায়। দ্রুত সময়ের মধ্যে এজেহার ভুক্ত আসামীদের গ্রেফতার করতে হবে তা না হলে আগামী দিনে সবাইকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
উল্লেখ্য ১৪ জুন-বুধবার দিবাগত রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায় আওয়ামী লীগের একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও আরও ২০/২৫ জন অজ্ঞাত আসামী দিয়ে মামলা করেন।এ মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ জন গ্রেফতার হলেও মামলার এজাহারে উল্লেখ করা ২২ জনের মধ্যে পাঁচ জন গ্রেফতার হয়েছে। এখনও ১৭ জন এজেহার ভুক্ত আসামী গ্রেফতার হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।