• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বকশীগ‌ঞ্জে ব্যাবসায়ীর উপর অতর্কিত হামলা

বকশীগঞ্জ সংবাদদাতাঃ
জামালপু‌রের বকশীগ‌ঞ্জে জ‌মি নি‌য়ে পূর্ব শত্রুতার জের ধরে ব্যাবসায়ী হারুন মিয়া (৩২) উপর অত‌র্কিত হামলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে ও বেদম মারধর করা‌ হ‌য়ে‌ছে। হারুন মিয়া গোয়ালগাও গ্রা‌মের জ‌লিল মিয়ার ছে‌লে।
সোমবার দুপু‌রে পূর্ব গোয়ালগাও এলাকায় এ হামলার ঘটনা ঘ‌টে। জ‌মি নি‌য়ে পূর্ব শত্রুতার জের ধরে ব্যাবসায়ী হারুন মিয়ার উপর অতর্কিত হামলা মারধর ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ উঠেছে একই এলাকার সুমন গংদের বিরুদ্ধে।
বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন হারুন মিয়া বলেন,বাবুল মিয়ার ছেলে সুমন,বুলবুল ও আলালসহ ১০/১২ জন তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার মোটরসাইকেল ভাংচুর করে। হামলায় তার পা ভেঙে গেছে। তিনি আরো বলেন,আমাকে মারধোর করার পর এখন মিথ্যা নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধেই মামলা করার হুমকি দিচ্ছে সুমন ও তার পরিবারের লোকজন। এই বিষ‌য়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।