• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

কুঁড়িগ্রামে স্বভাব কবি ও চারণ সঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

এম.এফ.এ মাকামঃ
কুঁড়িগ্রামে স্বভাব কবি ও চারণ সঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ বাকী বিল্লাহ।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখর উপদেষ্টা মোঃ আমির উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য লিটন সরকার, সম্মিলিত সমাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মুর্শেদ ইকবাল।
বৃষ্টিবিঘ্নিত মানববন্ধনে জেলার কবি, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নেতৃবৃন্ধ অংশ নেন।
ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তারা বলেন রাধাপদ রায়ের উপর হামলা মানে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং সত্য ভাষণ স্তব্ধ করে দেয়ার সামিল। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ ব্যপারে জেলা প্রশাসকের মাধ্যমে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।