• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

বকশীগঞ্জে অত্যাধুনিক আই কেয়ারের যাত্রা শুরু

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ- জামালপুরের বকশীগঞ্জে এই প্রথম চক্ষু চিকিৎসায় অত্যাধুনিক কম্পিউটাররাইজড আই কেয়ারের যাত্রা শুরু হয়েছে। আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের নতুন সংযোজন “আই কেয়ার“ পবিত্র মিলাদের মধ্যেদিয়ে চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়।
শুক্রবার সকাল ১১টায় পুরাতন বাসষ্ট‌্যান্ড রবি টাওয়ারের নীচে আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ৩য় তলায় পবিত্র মিলাদের মধ্যেদিয়ে আই কেয়ার এর এ চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের মালিক আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনির উদ্যোগে স্বল্প খরচে ভাল মানের চক্ষু সেবা দেবার প্রতিশ্রুতি নিয়েে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের সব জটিল চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্নয়ে চক্ষু পরিক্ষা করে চশমা ও চিকিৎসা সেবা প্রাদান করা হবে।
উক্ত আই কেয়ারে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন চক্ষু রোগের বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ সেলিম মিয়া। এছাড়াও প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা রাত ৮টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন অপ্টোমেট্রিস্ট ও চক্ষু রোগে বিশেষ অভিজ্ঞ মোঃ মিজানুর রহমান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।