• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে ইউসুফ সভাপতি, শুভ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে যায়যায়দিনের ইউসুফ আলী সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি ইউসুফ আলী ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন হন। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে যথাক্রমে নিউজ২৪ টিভির এর তানভীর আজাদ মামুন ও ইত্তেফাকের জাহিদুর রহমান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা ও একাত্তর টিভির লিয়াকত হোসাইন লায়ন, কোষাধ্যক্ষ এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, দপ্তর সম্পাদক মাই টিভির শামীম আলম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এখন টিভির জুয়েল রানা, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে প্রবীণ সাংবাদিক এএকে মাহমুদুল হাসান দারা, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিল, বাংলা  টু ডে নিউজ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মুকুলা রানা, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, বিজনিস স্ট্যান্ডান্ট ও মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন এবং আজকের পত্রিকার ফারুক হোসেন ফিরোজ।

জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর।

জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান,   এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু ,বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন  প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।