• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুরে অবৈধ ৪ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

 

জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুর সদর উপজেলায় অবৈধ ৪ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করার পর গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালিত করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মনসুর।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের অপরাধে জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ইটভাটাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানকালে জামালপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা, পরিদর্শক হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।