• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফজলে এলাহী মাকামঃ
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন
বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারি কলেজে বি এন সি সি, স্কাউট ও রেডক্রিসেন্ট এর চৌকশ দল প্রধান অতিথি জামালপুর সদর পাঁচ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ কে গার্ড অব অনার  প্রদান করে। এ সময় বট বৃক্ষ রোপনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে কলেজ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুর অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন  জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা,নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড.মোঃ আজাদ খান, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আল হাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, কলেজ শিক্ষক কমিটির সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক শাকের আহম্মেদ চৌধুরী ,জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু,সাধারন সম্পাদক নাফিউল করিম রাব্বি,কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তন্ময় সহ আরো অনেকে।

এ সময় বক্তারা ছাত্রছাত্রীদের লেখাপড়ার মনোনিবেশ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে আগামীর প্রযুক্তি নির্ভর  স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের পরিবেশেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।