• রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুর র‍্যাব ১৪, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা হতে একটি মিনি পিকআপ আটক করে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের এক পর্যায়ে একটি মিনি পিকআপ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করলে বিশেষ ভাবে তৈরী করা একটি বক্স নজরে পড়ে বক্সটা পুরোপুরি সিল করা। সেটি কাটা হলে একে একে বের করা হয় ১২ প্যাকেট গাঁজা। প্রতি প্যাকেটে দুই কেজি করে গাঁজা রয়েছে।এসময় মো: আনারুল,আব্দুর রেজ্জাক ও ইউনুস আলী নামে তিন জনকে আটক করা হয়।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১৮-১৬০৬ ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১২ টি প্যাকেট থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ট্রাক ও একটি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।