• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

আধুনিক ও সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন জামালপুর গড়তে সকলের সহযোগীতা চাই- নবাগত জেলা প্রশাসক হাসিনা বেগম

এম.এফ.এ মাকামঃ

জামালপুরের নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম বলেছেন, প্রশাসনের সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগীতা একান্ত অপরিহার্য্য। আসুন সবাই মিলে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও বৈষম্যহীন একটি ব্যাতিক্রম জেলা হিসেবে জামালপুরকে গড়ে তোলাসহ সুন্দর বাংলাদেশ গঠনে একসাথে কাজ করি।তিনি বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জামালপুর জেলাকে এগিয়ে নিতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রাখতে হবে।সকলের সহযোগীতায় আধুনিক ও সমৃদ্ধশালী জামালপুর গড়ে উঠবে বলেও জানান তিনি।

রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার গণমাধ্যম ব্যক্তিত্ত্ব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিকরা প্রশাসনের ভুল-ত্রুটি তুলে ধরার পাশাপাশি সার্বিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।