• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত

ফজলে এলাহী মাকাম ঃ

জামালপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সকালে জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা মোবারক হোসেনের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার জেলা প্রশাসক হাছিনা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জাতীয় ইমাম সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সিদ্দিকী, পাথালিয়া গজপাড়া জামে মসজিদের ইমাম মুফতি আবু রায়হান,  জাতীয় ইমাম সমিতি জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, জামালপুর সদর উপজেলা মডেল মসজিদের সাবেক ইমাম মুফতি জাকির হোসাইন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম ও সাংবাদিকবৃন্দ।  এ সময় বক্তারা, হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং হযরত মুহাম্মদ (সা:) জীবনী অনুসরণ করে নিজের জীবন প্রতিষ্ঠিত করতে সকলকে আহ্বান জানান ।

পরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।