• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি- যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে ভুর্চুয়ালি যুক্ত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাসহ সকলের অংশগ্রহনে আমরা ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই স্বপ্ন সফল হবে না, এই সরকার আমরা দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরে এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। এই স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিয়োজিত করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সবাইকে পড়াশোনাসহ আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে, নতুন বাংলাদেশ বিনির্মানে অবদান রাখতে পারে সে লক্ষ্যে কাজ করছে বর্তমান অন্তর্বতীকালীন বাংলাদেশ সরকার। সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ এবং নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ২০ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইকবাল-বিন-মতিন, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।