• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ মার্চ) ভোরে বকশীগঞ্জ থানা প্রাঙ্গনে পরিষদ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ও কামালপুর রণাংগন স্মৃতিসৌধ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আসমা লাবনী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধন্দকার শাকের আহাম্মেদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ও উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উওোলন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস,স্কাউটস শিক্ষার্থীরা।

দুপুরে সরকারি গণগ্রন্থাগার হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি ভবনে আলোকসজ্জার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।