• রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে তাসওয়াফ ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত

ফজলে এলাহী মাকামঃ
কুমিল্লায় ৪ টি মাজের হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ গত ৫ আগস্ট-২০২৪ ইং তারিখ পরবর্তী সারাদেশে শতাধিক “মাজার-খানকা- দরবার শরীফ” হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে তাসওয়াফ ঐক্য পরিষদ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ হুসাইন চিশতী, আলী করমুল্লা আল কাদেরী, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, মো. মুরাদ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন মোজাদ্দেদী, মো. বোরহান উদ্দিন চিশতী, মো. আশকর আলী চিশতী, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. হাবু আর কাদরী, মো. তারা মিয়া চিশতী, মো. সামিদুল হক মোজাদ্দেদীয়া, মো. আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতী প্রমুখ। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আবু সায়েম হীরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে তাসওয়াফ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।