• বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

 

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে ধানের আঁটি সরানোর সময় সাপের কামড়ে হামিদুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার অল্প সময়ের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান ওই এলাকারই মৃত ওয়াহেদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে হামিদুর রহমান নিজ বাড়িতে ধানের আঁটি সরাচ্ছিলেন। এ সময় লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাপের ছোবল খাওয়ার সঙ্গে সঙ্গেই হামিদুর রহমানের স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসা শুরুর আগেই দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় হাসপাতালে আনার পর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বর্তমানে কৃষক হামিদুর রহমানের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।