• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি গঠন: সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন, সম্পাদক সঞ্জয় কুমার দে

এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

বাংলাদেশ সরকারের এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন। তিনি আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনস্বার্থে ভূমিকার জন্য সহকর্মীদের মধ্যে সুনাম অর্জন করেছেন। আইন পেশার পাশাপাশি এডভোকেট ফারুক হোসেন তপাদার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।

তিনি সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়াকিং ক্লাবের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিয়োজিত আছেন। বাংলাদেশ ওয়াকিং ক্লাব সারা দেশে স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনধারার প্রচারে কাজ করে আসছে। এছাড়া তিনি নিজ উপজেলা ও আশপাশের এলাকায় শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। এডভোকেট ফারুক তপাদারের এই নিয়োগে তার নিজ উপজেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলো তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।