• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের আয়োজনে জামালপুরে মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে জুম্মা নামাজ শেষে শহরের বোষপাড়া এলাকায় জামালাবাদ জামে মসজিদ ও আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় জেলা যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান,বিএনপি নেতা মাইনুদ্দিন বাবুল,জেলা যুবদল সিনিয়র সহ সভাপতি হাসান সরোয়ার মঞ্জু জেলা যুবদলের দপাত সম্পাদক আতিকুল ইসলাম লিটন,তুষার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপোষ করেননি। স্বৈরাচার পতনের পর যখন নতুন করে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেসময় তিনি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। পরে বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি আলমগীর হোসেন।এছাড়াও শহরের মডেল মসজিদ, বড় মসজিদ, পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদ, মোজাদ্দেদীয়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত কারা হয়। মোনাজাতে দলীয় নেতাকর্মী ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসুল্লিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।