• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে শহরের শহীদ সদ্য সাফওয়ান মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।
শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদর আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও শহীদ জিয়াউর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারী থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচরণা শুরু করতে হবে। প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডে একযোগে মিছিল করতে হবে। নেতাকর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কোনভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আলোচনা সভায় জামালপুর সদর আসনের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩৪টি কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।