জামালপুর জেলা সংবাদদাতাঃ
জামালপুরের সরিষাবাড়ীতে চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ মার্চ দুপুর ১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ-এর বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের ধারাবাহিক জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে তৃতীয় স্থান অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।