• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত

জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা ও  পানির পাইপ ফেটে যাওয়ার কথা কাটাকাটি কে কেন্দ্র করে হামলা মারধর ও বৃদ্ধ মহিলাকে মারধরের ঘটনায় জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জামালপুর সদর থানার অভিযোগের প্রেক্ষিতে জানা যায় পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল সন্ধ্যায়  জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া কলেজ পুকুর পাঠ সংলগ্ন নিরীহ আরফার আলীর ছেলে মোঃ রেজাউল করিম সজিবের সাথে পার্শ্ববর্তী  মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ রোকন, মোঃ সুজন ও মোঃ সুমনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।  মূলত কলেজ পুকুর পাড়ের পাশের রাস্তার উপর দিয়ে  অবৈধভাবে পানির পাইপ নেওয়া হয়। এ সময় রাস্তার উপর দিয়ে  রেজাউল করিম সজিব ও তার  মামা মোঃ জহুর এর মোটরসাইকেল গেলে পানির পাইপটি কিছুটা ক্ষতি সাধিত হয়। এ নিয়ে রুকন জোরপূর্বক ২২০০ টাকা চাঁদা দাবি করে। জহুর পানির পাইপ ঠিক করে দেওয়ার কথা বললে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। সে সময় রোকন, রোকনের স্ত্রী মৌসুমী  সুজন ও সুমন সহ আরো কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রেজাউল করিম সজিব ও তার মামা জহুর কে ব্যাপক মারধর করে এবং পকেটে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে জানানো হয়। কথা কাটির এক পর্যায়ের রেজাউল করিম সজিবের  বৃদ্ধ মা রাজিয়া  এগিয়ে  গেলে রোকনের স্ত্রী মৌসুমী তাকে ব্যাপক মারধর করে। পরে বৃদ্ধ রাজিয়াকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রেজাউল করিম সজিব নিজে বাদী হয়ে জামালপর সদর থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের বনপাড়ায় মারামারি হয়েছে এমন একটি বিষয়ে দু পক্ষেই লিখিত অভিযোগ জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করনের জন্য আবেদন জানিয়েছে ভুক্তভোগী রেজাউল করিম সজিবের পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।