• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটারঃ

জামালপুরে চাঁদা না পেয়ে সাবেক ছাত্রদলনেতা কর্তৃক অসহায় শ্রমিকের বসতবাড়ি দখল ও অতর্কিত হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে জামালপুর জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো: শামীম, রুস্তম আলী,খালেদা বেগম ও মুক্তি আক্তার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন , জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন জনি একজন চিহ্নিত চাঁদাবাজ এবং একই এলাকার ভূমিদস্যু সুমন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা শামীম হস্তক্ষেপ করলে তারা আরও ক্ষেপে যান। এরপর স্থানীয় একদল সন্ত্রাসীদের নিয়ে জনি ও সুমন জোরপূর্বক তাদের বসতবাড়ি দখল করেছেন। বাড়ি দখল করার পরে পরিবারের সদস্যদের মারধরসহ ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও জনি ও সুমন প্রাণ নাশের হুমকী দিয়ে যাচ্ছেন। প্রাণের ভয়ে ভুক্তভোগী পরিবারটি পালিয়ে বেড়াচ্ছেন।

দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজ সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান জনি ও সুমনকে গ্রেপ্তারের দাবী জানান ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।