• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান

ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি

ফজলে এলাহী মাকাম:

ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে টোল প্লাজায় যানজট নিরসনে জামালপুরের ৩৫ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

​আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত ২১ মে ২০২৬ হতে ৩১ মে ২০২৬ পর্যন্ত যমুনা সেতুর পূর্ব পাড় টোল প্লাজায় ০১ সেকশন বিজিবি সদস্য যানজট নিরসনে মোতায়েন রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিয়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তারা দিন-রাত নিরলস দায়িত্ব পালন করছে। বিজিবি সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় যাত্রীরা স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। জনগণের সেবায় নিয়োজিত এ মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং ঈদ যাত্রাকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিসয়ে ৩৫ বিজিবির অধিনায়ক লেপ্টেনেন্ট কর্ণেল  হাসানুর রহমান পিএনসি জানান,বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয,মাদক উ্দ্ধার করা সহ দেশের যেকোন প্রয়োজনে তখা ঈদে যানযট নিরষনে কাজ করে যাচ্ছে। বিজিবির প্রধানের নির্দেশনায় ৩৫ বিজিবির সদস্যরা ঈদে ঘরমুথো মানুষের পাশে থেকে নির্ভিগ্নে ঈদ যাত্রায় সহযোগীতার করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।