• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

 জামালপুরের ইসলামপুরে ৪ হাজার ৯শ কেজি চাউল উদ্ধার

 

তানভীর আহমেদ হীরা:

জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারের চাউল ব্যবসায়ীর গুদাম থেকে ৪ হাজার ৯’শ কেজি চাউল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।

রবিবার(১৯এপ্রিল) দুপুরে গুঠাইল বাজারে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে  ৯৮ বস্তা  চাউল উদ্ধার করা হয়। উদ্ধার শেষে চাউলগুলো ইসলামপুর থানায় নিয়ে আসে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার আবুল কাসেমের (জগা সরকার) ছেলে চাউল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও বাকু শেখের ছেলে মোশারফ হোসেনের গুদামে কিছুদিন আগে খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল কিনে তাদের গুদামে মজুদ রাখে । পরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুপুরে দিকে তাদের গুদাম থেকে ৯৮ বস্তা চাল  সরকারি  চাল উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।

 

উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার(ইসলামপুর সার্কেল) সুমন মিয়া,ওসি আব্দুল্লাহ আল মামুন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।