• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

পিসিআর ল্যাব স্থাপনে মির্জা আজম এমপির প্রতি খোলা চিঠি

 

জেএম নিউজ ২৪ ডট কম ডেক্স:

প্রিয় নেতা,সম্মান পূর্বক বিনীত নিবেদন এইযে, আমরা জামালপুর-বাসী আপনার নেতৃত্বের প্রতি পরিপূর্ণ আস্থাশীল। আপনার নেতৃত্বে জামালপুর জেলায় প্রায় ৫০হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলমান। আমরা যা চেয়েছি তাই পেয়েছি এবং চাওয়ার বাহিরেও আপনার উন্নয়ন ভাবনা থেকে অনেক উন্নয়নকাজ করেছেন। পিছিয়ে থাকা আপনার প্রাণের জামালপুর জেলাকে আজ উন্নত,আধুনিক জেলা হিসাবে রূপান্তর করেছেন। সেই জন্য আজ আপনাকে আধুনিক জামালপুরের জনক বা রূপকার বলাহয়।
প্রিয় নেতা,বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবায় আজ বিশ্ব প্রায় ছিন্নভিন্ন। বাংলাদেশও এই থাবার শিকার হতে চলেছে।আপনার প্রিয় জামালপুর জেলায় প্রতিনিয়ত আশংকা জনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আপনার প্রিয় জেলার প্রিয় মানুষ গুলি আজ বড়ই আতংকিত। আমাদের জেলায় কোন পিসিআর ল্যাব নাই। যাহা আপনি নিজেও অনুভব করতেছেন নিশ্চয়। আপনার প্রিয় জেলার ২৬ লক্ষ মানুষের প্রাণের দাবি আপনার মাধ্যমে আমাদের জামালপুর জেলায় একটি পিসিআর ল্যাব স্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।।

অতএব : মহোদয়ের নিকট আকুল আবেদন আপনার প্রিয় জেলার প্রিয় মানুষ গুলোর জন্য অনতিবিলম্বে একটি পিসিআর ল্যাব স্থাপন করিতে আপনার মর্জি হয়।

নিবেদক
………………
জেলাবাসীর পক্ষে
মোহাম্মদ জাকিরুল ইসলাম (দুখু)
যুগ্ম-সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,
জামালপুর জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।