• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

নালিতাবাড়ীতে দুই ইয়াবা সেবনকারীর ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে দুই ইয়াবা সেবনকারী মামা ভাগ্নেকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (১ মে) দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকসেবী পৌর শহরের কাচারীপাড়া মহল্লার নূরুল ইসলাম ফরাজীর ছেলে আলম ফরাজীকে (২৫) ছয় মাস ও একই মহল্লার মজিবুর রহমানের ছেলে রাকিবুল হাসানকে (১৯) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে তিন যুবক মোটরসাইকেলযোগে উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের বৈশাখী বাজার অতিক্রম করছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ীর টহলরত বিজিবি সদস্যরা থামতে নির্দেশ দেন। কিন্তু যুবকরা নির্দেশ অমান্য করে পালিয়ে যেতে চান। তখন তাদেরকে বিজিবি সদস্যরা তাড়া করে দইুজনকে আটক করেন এবং অন্য একজন পালিয়ে যান।
এসময় আলম ফরাজী ও রাকিব মিয়ার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান আলম ফরাজীকে ছয় মাস ও রাকিবুল হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে শুক্রবার থানা পুলিশের মাধ্যমে তাদেরকে শেরপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।