• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে ওয়ার্ড কাউন্সিলের বাসায় হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

 

সজীব খান :
করোনা পরিস্থিতির মাঝেই জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একজন ঠিকাদারের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২ মে বিকেলে শাহপুর এলাকার ফজলের ছেলে মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে কতিপয় হাসেম, রাজন, তারেক, রানা, গেন্দাসহ বেশ কয়েকজন মিলে আমার বাসভবনে সন্ত্রাসী হামলা চালায় এবং এলোপাথারীভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আমিসহ আমার সাথে জাহিদুল ইসলাম রাজু, আলাল উদ্দিন, দেলু, হাবিব, হিরাসহ নিচে নেমে আসলে তারা আমাদের উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে গুরুত্বর আহত করে। আহতরা হলেন- ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বৃদ্ধা মা শোভা বেগম ও বাবা হাবিবুর রহমান, ছোট ভাই জালাল উদ্দিন ও মো. আলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম রাজু, আবু হামজা হীরা, পারভীন আক্তার, মনি বেগম ও শিউলী আক্তার।
তিনি আরও অভিযোগ করে বলেন, বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে হাসেম, সাইদুর, আমিনুলসহ এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছেন। ইতিপূর্বে আমি এর প্রতিবাদ করলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওয়ার্ড কাউন্সিলর আরও জানান, রাজনৈতিক ও সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য আমার পরিবারসহ আমার উপর এ হামলা চালায়। সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতের আধারে কে বা কারা সাংবাদিক বন্ধুকে আহত করেছে তা আমার জানা নেই। তবে প্রতিপক্ষরা এর সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন। মারপিটের ঘটনায় মামলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।