• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে সামাজিক দূরত্ব না থাকায় সব মার্কেট বন্ধ ঘোষনা করেছে প্রশাসন

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় এবং সামাজিক দূরত্ব বজায় না থাকায় শপিংমল, হকার মার্কেট সহ সব ধরণের মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে
১৬ মে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার প্রশাসনিক ক্ষমতা বলে মার্কেট গুলো বন্ধ ঘোষনা করেন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান গুলো খোলা থাকবে।
জানা গেছে, গত ১০ মে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার শপিং মার্কেট গুলো খোলা হয়। কিন্তু এসব মার্কেটে স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। মুনাফালোভী ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মার্কেট গুলো খোলা রাখেন এবং বেচাকেনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেট সহ সব ধরণের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার বলেন, স্বাস্থ্য বিধি না মানায় মানুষের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে মার্কেট গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।