ফজলে এলাহী মাকাম,জামালপুরঃ
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মে) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা শ্রমীকদল।
শুক্রবার ১ মে বিকালে শহরের শফির মিয়ার বাজার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা যুবদলে সদস্য সচিব সোহেল রানা খান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ও শ্রমিকদের কাজের কর্মঘন্টা নির্ধারণ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে উল্লৈখ করে শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয় সেদিকে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।