• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবনের ’ নির্মান কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের সংশয়

এম.এফ.এ মাকাম :

জামালপুরবাসীর আধুনিক স্বাস্থ্য সেবা প্রদানে জামালপুরে স্থাপন করা হচ্ছে ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মান কাজ। প্রকল্পটির কাজ সম্পন্ন হলে জেলার ২৬ লাখ মানুষ ছাড়াও শেরপুর, কুড়িগ্রাম, গাইবন্ধা , সিরাজগঞ্জ,টাঙ্গাইল জেলার অর্ধকোটি মানুষ আধুনিক স্বাস্থ্য সেবার সুযোগ পাবে। তবে ৫শ’ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ কাজ শুরু না হওয়ায় নির্ধারীত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন, প্রকল্পের প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ৫শ’ শয্যার মুল হাসপাতাল ভবন নির্মাণ কাজ শুরু করা হবে।

যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত পশ্চাতপদ জামালপুর জেলার মানুষ দীর্ঘদিন থেকে আধুনিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। জামালপুর ও শেরপুর ছাড়াও টাঙ্গাইল, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ জেলার যমুনা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলের বিশাল জনগোষ্ঠির আধুনিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে জামালপুর শহরের মনিরাজপুরে ৩০ একর জমির উপর ৪শ’ ৫৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ‘জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ নির্মাণ কাজ করছে জামালপুর গণপুর্ত বিভাগ। ইতিমধ্যে মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন, ২টি ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টার,ডরমেটরী,চিকিৎসকদের কোয়াটার ও নার্সিং ইন্সিটিটিউটসহ বিভিন্ন অবকাঠমোর প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। ১শ’ ৯১ কোটি টাকা ব্যায়ে ৫শ’ শয্যার মুল হাসপাতাল ভবন নির্মাণের জন্য দাখিলকৃত আন্তর্জাতিক দরপত্রের মুল্যায়ন কাজ চলছে। মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম বলেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ সম্পুর্ণ হলে জেলা ২৬ লাখ মানুষ ছাড়াও শেরপুর,সিরাজগঞ্জ,কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, গাইবান্ধার ফুলছড়ি ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কয়েক লাখ মানুষের আধুনিক চিকিৎসা সেবা পাবে। এদিকে অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, হাসপাতলটি নির্মান কাজ সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীরা ইন্টার্নি করার সুযোগ পাবে এবং সাধারণ রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপকৃত হবে বলেও জানান তিনি।

 

এসব বিষয়ে, জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন বলেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রকল্পের কলেজ ও নাসিং ইন্সিটিটিউটের যে সব অবকাঠামো রয়েছে তার প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। আর ৫শ’ শয্যার মুল হাসপাতাল ভবনের দাখিলকৃত আন্তর্জাতিক দরপত্রে মুল্যায়নের কাজ চলছে। অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে । সব মিলিয়ে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল ভবনটি নির্মান করা হলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে এমনটি প্রত্যাশা সকলের।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।