• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুর সদরের এমপি বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ

 

এম.এফ.এ মাকাম ঃ
জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার দুপুরে ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী,অভিবাবক ও ছাত্রছাত্রীদের আয়োজনে জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম মোফাজুল হোসেন,বাশচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের খোকা,নরুন্দি ইউনয়িন সভাপতি নাজমুল হক,ঘোড়াধাপ ইউনিয়ন সভাপতি ফজলুল হক,কলেজের গর্ভনিং বডির সদস্য আমিনুল ইসলাম আঙ্গুর,সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌস,তোফাজ্জল হোসেন,শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম,প্রভাষক আল আমীন শিবলী,মাহাবুবুল আলম রিপন,রাশিদুল ইসলাম আকন্দ সহ আরো অনেকে। এ সময় বক্তারা কলেজের সাময়িক বরখাস্থকৃত উপাদক্ষ এ বিএম ফরহাদ উদ্দিন তার ফেসবুক স্টেটাসে সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি বিরুদ্ধে আপত্তিমূলক লেখা প্রকাশ করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানায়। এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ থেকে বের হয়ে গোপালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ হয়ে দুই পাশের যান চলাচল ঘন্টাখানিক বন্ধ হয়ে যায়।

ফজলে এলাহী মাকাম
জামালপুর।
০১-০৭-২০২০


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।