• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, দুই ভাইস চেয়ারম্যানের নামে মামলা, আটক-১

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
১৩ জুলাই সোমবার বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর বাদী হয়ে বকশীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আতিক সিদ্দিকীকে আটক করা হয়েছে।
জানা গেছে, রোববার দুপুর আড়াই টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের কার্যালয়ে ভাংচুর করা হয়। চেয়ার, টেবিল সহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও এসময় ভাংচুর করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার ও বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
মেয়র নজরুল ইসলাম সওদাগর সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের সাথে সাক্ষাত করার জন্য তার কার্যালয়ে গেলে চেয়ারম্যানকে না পেয়ে তিনি ফিরে আসার সময় ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার তার লোকজন নিয়ে নিজ কার্যালয়ে হট্টগোল শুরু করেন।
পরে জুমান তালুকদার পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের জন্য দায়ী করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
এ ঘটনায় রোববার রাতেই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকীকে পৌর শহরের মিয়াপাড়া এলাকা থেকে আটক করে থানা পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে অন্যকে ফাঁসানোর চেষ্টা করায় উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, তার স্বামী আতিক সিদ্দিকী সহ ৬ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আটককৃত আতিক সিদ্দিকীকে সোমবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।