• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরে তৃতীয় দফা বন্যার পানি বৃদ্ধিতে পেয়ে ভয়াবহ অবনতি.

তানভীর আহমেদ হীরাঃ

যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১০৫ সেঃমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
উজানের পাহাড়ী ঢল আর ভারী বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃষ্টিতে জামালপুরে যমুনার পানি বেড়ে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে।জেলার সাত উপজেলার ৮ পৌরসভা ও ৬০টি ইউনিয়নের ১০ লাখ মানুষ পানি বন্দি। বন্যার পানিতে র্দীঘ দিন আটকে থাকায় কবলিত এলাকায় মানুষের তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
যমুনা নদীর পানি সোমবার সকালে ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।জেলার ৫টি নদ-নদীর ও শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে ।
নতুন করে নি¤œাঞ্চল ও লোকলয়ে বন্যার পানি প্রবেশ করায় মানুষের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে দীর্ঘ ১মাস ১দিন বন্যার পানি থাকায় দুর্গত এলাকার মানুষের খাদ্য সংকট সহ নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও সড়কে যোগাযোগ সর্ম্পূন বন্ধ এবং বির্র্¯Íীণ ফসলের মাঠ, গো চারণ ভুমি, বসতবাড়ী,গ্রামীন হাট বাজার পানিতে নিমজ্জিত রয়েছে।যার ফলে মানুষের অর্থনীতিতে বড় একটি ধাক্কা লাগছে ।
অন্যদিকে দূর্র্গত এলাকায় মানুষ কোন মত উচুঁ জায়গায় আশ্রয় নিলেও অধিকাংশ পরিবার ত্রাণের আওয়াতায় আসেনি। গো খাদ্যের অভাব ও গরু চুরির আতঙ্ক নিয়ে দুর্যোগের সাথে লড়াই করেই দিনপাড় করছে বানভাসিরা।
বন্যার এবং করোনা দীর্ঘ সময়ের মহামারীতে মানুষ কর্মহারা হয়ে পরিবার নিয়ে অতি কষ্টে দিন পাড় করছে। কৃষকের মুখে হাসির প্রদীপ একটু একটু করে নিভে যাচ্ছে।গোলাভরা ধান বানের পানিতে ভিজে নষ্ট হয়েছে , বন্যার পানিতে ভেসে গেছে পুকুরে মাছ ।গৃহপালিত পশু খাদ্যের অভাবে চোখের সামনে হাড্ডিসার হচ্ছে।
কোথাও উঁচু স্থান না থাকায় পশুপাখী নিয়ে নিরাপত্তা হীনতায় ভোগছে কৃষকেরা ।চারিদিকে বানের পানি ফুলে ফেঁপে উঠেছে। সেই সাথে তীব্র পানির তোড়ে প্রায় ১৫ হাজার বসতবাড়ী, গরুর গোয়াল ঘর ,বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যমুনা নদীতে ভাসিয়ে নিয়ে গেছে । অনেক পরিবার এখন গৃহহারা হয়ে কোন মত আশ্রয় নিলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ।

জেলা ত্রাণ ওপূর্নবাসন কর্মকর্তা নায়েব আলী জানান,জেলায় নতুন করে নগদ ৮ লাখ টাকা ও ২শ মেট্রিক টন চাল , ৪হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। এ নিয়ে বন্যায় দুর্গতদের মাঝে ১২৮৪ মেট্রিকটন চাল, ৩৪ লাখ ৫০ হাজার টাকা ও ১১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হচ্ছে ।
জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ আবু সাঈদ জানিয়েছে জুলাই মাসে আপাতত পানি কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না । উজানের ও পাহাড়ী এলাকায় আরো একটি বড় বৃষ্টি পাত হতে পারে ফলে একটু পানি কমে আবারো বৃদ্ধি পাবার অশঙ্কা দেখা দিয়েছে ।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানায়, বর্ন্যাদের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে । ত্রাণ পাবার যোগ্য ব্যাক্তি কেউ বাদ পড়বে না । জেলা প্রসানেরর পক্ষ থেকে প্রতিদিন দুর্গদের ৪হাজার পিস তৈরি করা রুটি সাথে গুড় দিয়ে যাচ্ছি ্।এছাড়াও আশ্রয় কেন্দ্রে রান্না করা খিচুঁরী বিতরণ হচ্ছে । আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে ।
জামালপুর পুলিশ সুপার মোঃ দেলোয়ায় হোসেন জানানা, দেশে বর্তমানের দুটি মহামারী চলছে,জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান বিতরন সহ বন্যা কবলিত দূর্গম চরাঞ্চলে নৌ টহল বৃদ্ধি করা হয়েছে যাতে কোন অপ্রতিকর ঘটনা দুস্কৃতিকারী ঘটাতে না পারে ।
তানভীর আহমেদ হীরা


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।